Wellcome to National Portal
খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ স্বাগতম

কারিগরি শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে            একটাই লক্ষ হতে হবে দক্ষ

খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট এ স্বাগতম

খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়াধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মধ্যম স্তরের প্রকৌশলী তৈরীর লক্ষ্যে ২০০৫ খৃষ্টাব্দে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপিত হয়। বর্তমানে খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের প্রথম সারির মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম। অত্র প্রতিষ্ঠানে পাঁচটি টেকনোলজি রয়েছে - সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলিজি, আর্কিটেকচার টেকনোলজি ও এনভায়রনমেন্টাল টেকনোলজি এবং প্রায় এক হাজার পাঁচশত মহিলা শিক্ষার্থী অধ্যায়ন করছে। দক্ষিণাঞ্চলের বিভাগ খুলনা শহরের শিল্পাঞ্চল খালিশপুরে এর অবস্থান। মোট ২.৪২ একর ভূমির উপর প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দক্ষিণপাশ্বে একাডেমিক-কাম প্রশাসনিক ভবন, উত্তরপাশ্বে ওয়ার্কসপ/ল্যাব ও ক্লাসরুম, পূর্বপাশ্বে অধ্যক্ষ ও কর্মচারীদের আবাসিক ভবনসমূহ ও ছাত্রী নিবাস এবং পশ্চিম পার্শ্বে সাবস্টেশন ও মসজিদ এবং মাঝখানে খেলার মাঠ রয়েছে। ইনস্টিটিউটের দক্ষিণ সীমানা ঘেঁষে কারিগরি শিক্ষা অধিদপ্তর, খুলনা বিভাগের অফিস ও খুলনা পলিটেকনিক ইন্সটিটিউট রয়েছে ।


ম্যাপ